Logo
Logo
×
   

Advertisement

ক্রিকেট

বিপিএল

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

Advertisement

বিপিএলে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কায় সিলেটের অসাধারণ জয়। জয়ের নায়ক ক্রিস ওকস। এই জয়ে রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত হয় সিলেট।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১১১ রান করে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট।

জয়ের জন্য শেষ বলে মারতে হতো ছক্কা। স্টেডিয়ামে তখন রুদ্ধশ্বাস অপেক্ষা। ফাহিম আশরাফ বল করলেন অফ স্টাম্পের বাইরে। ওকস ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে খানিকটা চাপে পড়ে সিলেট টাইটান্স। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে চাপ সামলে নেন ইংলিশ তারকা স্যাম বিলিংস। দুজনের ৫০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট। তবে ক্রিস ওকসের সাহসী ব্যাটিংয়ে জয় পেয়ে যায় সিলেট।

দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন স্যাম বিলিংস। ১৮ রান করে করেন পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া আরিফুল ইসলাম ১৭, তাওফিক খান ২, আফিফ হোসেন ৩ ও মঈন আলি ৫ রান করেন। আর ১০ রানে ক্রিস ওকস ও ১ রানে খালেদ আহমেদ অপরাজিত থাকেন।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে রংপুর। দলীয় ২৯ রানের মাথায় সাজঘরের পথ ধরেন চারজন ব্যাটসম্যান। ডেভিড মালান ৪, তাওহীদ হৃদয় ৪, লিটন দাস ১ ও কাইল মেয়ার্স ৮ রানে আউট হন।

পঞ্চম উইকেটে দলের হাল ধরার চেষ্টা করেন খুশদিল শাহ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে গড়েন ৩৪ রানের জুটি। মাত্র ১৯ বলে ৩০ রান করে আউট হন খুশদিল। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে ফেরেন রিয়াদ।

অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। আর ফাহিম আশরাফ ৩, আলিস আল ইসলাম ৪, মোস্তাফিজুর রহমান ১ ও নাহিদ রানা ২ রান করেন।

সিলেটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন খালেদ আহমেদ। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম