Logo
Logo
×
   

Advertisement

ঢালিউড

ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

ডিপজলকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য

ফাইল ছবি

Advertisement

ঢালিউড সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খেতাব পেলেও তার বিরুদ্ধে পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে তার তিন বোনের অভিযোগ ওঠে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন অভিনেতার বোনেরা।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে ডিপজল লিখেছেন আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন।

এ খল-অভিনেতার ফেসবুক পোস্টের পর তার বোন পারভীন বেগম গণমাধ্যমকে বলেন, আমার বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তারা তিন ভাই তিনতলায় থাকে। আমার মাকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে। সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত, তা খাইত।

পারভীন বেগম আরও বলেন, আমার ভাইয়েরা একই বাড়িতে থাকে তিনতলা, চারতলা ও পাঁচতলায়। কখনো কি তাদের বাসা থেকে আমার মায়ের জন্য ভাত দিছে? দেয়নি। আমার তিন ভাইয়ের এক ভাইও বলতে পারবে না আমার মাকে ভাত খাওয়াইছে।

তিনি বলেন, আপনারা জিজ্ঞাসা করবেন আপনার মা ছিল কোন ফ্ল্যাটে? আপনি এত মা ভক্ত, আপনি কি আপনার মাকে ফ্ল্যাটে ঢুকাইতে পারছেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল, কোন রুমে আপনার মা মারা গেছে?

তিনি আরও বলেন, যে ভাই মায়ের জানাজার পড়ে না, ওই ভাই বোনদের দেখবে? সেই ভাই কোনো দিন বোনদের হক ন্যায্যভাবে দেবে? এটা আশা করা যা-ই না।

পারভীন বলেন, আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না। বাবার অংশ যতটুকু পাই, সেটি চাই। যেগুলো সে করেছে তো করেছেই। তিন ভাই ৪০ বছর ধরে আমার বাবার টাকা খেয়েছে, ওটা নিয়ে আমরা একটা মামলা দিয়েছি। ওটা কোর্ট বুঝবে।

দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মাসাৎ উল্লেখ করে ডিপজলের বোন বলেন, বর্তমান বাজারমূল্য অনুযায়ী, মোট সম্পত্তি আনুমানিক পাঁচ হাজার কোটি টাকা ধরেছি। তিন ভাইয়ের তিন হাজার কোটি। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি। অর্থাৎ প্রতিজনের ৫০০ কোটি টাকার সম্পত্তি।

পারভীন বেগম বলেন, আমি কী ৫০০ কোটি টাকা সম্পত্তি ভাইদের নামে লিখে দেব? ভুয়া দলিল দেখিয়ে বলছে বোনেরা লিখে দিয়েছে। তিনি বলেন, আমরা এত পাগল না যে, টিপসই দিয়ে তাদের লিখে দেব। আমাদের চার বোনের দুই হাজার কোটি টাকার সম্পত্তি তার কাছে। এই ৪০ বছর সম্পত্তি বাবদ কোত্থেকে কত ভাড়া নিয়েছে, আমাদের জানা আছে বলেও জানিয়েছেন ডিপজলের বোন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম