Logo
Logo
×
   

Advertisement

ঢালিউড

সাগরপাড়ে সাহসী লুকে অভিনেত্রী ববি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম

সাগরপাড়ে সাহসী লুকে অভিনেত্রী ববি

Advertisement

ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। সিনেমার খবর না থাকলেও নিয়মিত ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন এ অভিনেত্রী। কখনো কখনো ব্যক্তিগত জীবনের খবরেও থাকেন। এর মধ্যে তার কল রেকর্ড ফাঁস হয়েছে। কেউ ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করে দিয়েছে বলে দাবি করেন অভিনেত্রী।

২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় ইয়ামিন হক ববির। অল্প সময়ের মধ্যেই সিনেমাপ্রেমী দর্শকদের কাছে জনপ্রিয় হন তিনি। সিনেমার একজন হিসেবে মেলে ধরতে সক্ষম হন অভিনেত্রী।

গত বছরের শেষ দিকে প্রেম ও গোপন বিয়ের খবরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনায় ছিলেন ববি। প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেমভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ইয়ামিন হক ববি। সাগরপাড়ে ধারণ করা এ ভিডিওতে বেশ সাহসী লুকে অভিনেত্রী পোজ দিয়েছেন। ববির সেই ভিডিওতে নানা রকম মন্তব্য করেছেন সামাজিক মাধ্যম নেটিজেনরা। অনেকে সমালোচনা করলেও কেউ কেউ মুগ্ধতাও প্রকাশ করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম