Logo
Logo
×

ডাক্তার আছেন

স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক মার্কেটিং ফেস্ট ৩.০

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৪৪ পিএম

স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক মার্কেটিং ফেস্ট ৩.০

ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক প্রাণবন্ত ও কৌশলগত আলোচনা, উদ্ভাবন এবং সহযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং মার্কেটিং ফেস্ট ৩.০’। এবারের আলোচনার প্রতিপাদ্য ছিল ‘Healthier World through Smarter Marketing’। 

ব্লেন্ডারস চয়েস প্রিমিয়াম টি-এর পৃষ্ঠপোষকতায় এবং নেসলে পুষ্টিগ্রো প্লাস ও খাস ফুডের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনে স্বাস্থ্যসেবা, বিপণন, ব্যবসায়িক ও প্রযুক্তি খাতের তিন শতাধিক পেশাজীবী অংশগ্রহণ করেন। ৩৮ জন আলোচকের প্রাণবন্ত আলোচনায় উঠে আসে যে, বাংলাদেশে বর্তমানে স্বাস্থ্য খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটছে।

বক্তারা তুলে ধরেন যে, স্বাস্থ্য এখন আর কেবল চিকিৎসাগত প্রয়োজন নয়, বরং সচেতনতা এবং সুনিপুণ মার্কেটিং কৌশলের প্রভাবে এটি একটি আধুনিক জীবনযাত্রায় পরিণত হয়েছে। এই রূপান্তরে ব্যবসার নতুন সম্ভাবনা এবং কৌশলগত বিপণনের বহুমুখী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন উপস্থিত বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে ‘মার্কেট এক্সপ্লোরেশন’, ‘উইনিং দ্য ওয়েলনেস মার্কেট’ এবং ‘এজেন্সি ইন্টারঅ্যাকশন’ শীর্ষক এই সেশনগুলোতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মারিলিন আহমেদ, আন্দালিব মাহমুদ, মো. আসাদুল ইসলাম শুভ, শাজিয়া ওমর, জামিল রহমান, নাবিলা নওরিন, কিঙ্কর আহসান এবং নুদরাত নাওয়ার। 

বক্তারা পরিবর্তনশীল ভোক্তা আচরণ এবং এই খাতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। মইনুর রহমান তুহিনের সঞ্চালনায় ‘এজেন্সি ইন্টারঅ্যাকশন’ সেশনে সংবেদনশীল ক্যাটাগরিতে দায়িত্বশীল বার্তার ওপর গুরুত্বারোপ করা হয়।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতি ইসলামের মূল প্রবন্ধ। তিনি বাংলাদেশের স্বাস্থ্যসেবা রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) এর ভূমিকা নিয়ে দূরদর্শী আলোচনা করেন এবং ব্যাখ্যা করেন কীভাবে এটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও উন্নত করতে পারে।

ইউনাইটেড গ্রুপের হেলথকেয়ার ডিভিশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ ফয়জুর রহমান তার বক্তব্যে স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবন এবং পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির পাশাপাশি সঠিক কৌশল ও আস্থার সম্পর্ক তৈরি করা প্রয়োজন।

বিভিন্ন সেশনে স্বপন কুমার পাল পুষ্টির ভূমিকা, শাজিয়া ওমর ওয়েলনেস মার্কেটের সম্ভাবনা এবং ডা. আহমেদ আরমান সিদ্দিকী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সুখী’র মাধ্যমে কানেক্টেড কেয়ার নিয়ে আলোচনা করেন। উদ্যোক্তা সেশনে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন পাওয়ার্ড বাই পার্টনার খাস ফুডের কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর হাবিবুল মোস্তফা। এছাড়া মো. আব্দুল মুকিত জীবনযাত্রার শৃঙ্খলা (ডিসিপ্লিন) নিয়ে আলোকপাত করেন। অধ্যাপক ডা. অনুপম হোসেন, ডা. রুবাইয়াত ফেরদৌস এবং আর্দ্রা কুরিয়েন প্রতিরোধমূলক স্বাস্থ্য নিয়ে কথা বলেন।

‘হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং প্র্যাকটিশনারস’ সেশনে আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত শৃঙ্খলার (Discipline) গুরুত্ব, পর্বতারোহী এম এ মোহিত মানসিক শক্তি (Mental Strength) এবং গোল্ড'স জিমের জিএম আনিসুল ইসলাম ববি জীবনের ভারসাম্য (Balance of life) নিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

সমাপনী সেশনে সুমাইয়া মুতিয়াতুরের সঞ্চালনায় ডা. রাইয়াতুন তেহরিন, বিটপ দাশগুপ্ত এবং মেজবা উল গাফফার দেখান কীভাবে ডেটা এবং কৌশল স্বাস্থ্য ব্যবসার টেকসই বৃদ্ধিতে কাজ করতে পারে।

টাইটেল স্পন্সর ব্লেন্ডার’স চয়েসের পক্ষ থেকে ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান তার বক্তব্যে ব্র্যান্ডের মূল দর্শন তুলে ধরেন। তিনি বলেন, প্রতিদিনের ব্যস্ততায় এক কাপ মানসম্মত চা মানুষের জীবনে কেবল প্রশান্তিই নয়, বরং সজীবতা ও সুস্থতাও নিশ্চিত করতে পারে। জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক জীবনধারা গড়তে ব্লেন্ডার’স চয়েস ও ইস্পাহানি টি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. ইলিয়াশ সকল স্পন্সর ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সচেতন ও সুস্থ সমাজ গঠনে হেলথ মার্কেটিংয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। অনুষ্ঠানে ‘বিজনেস ব্রিলিয়ান্জ’ ম্যাগাজিনের ৯ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এই আয়োজনে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয় ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ কমিউনিটির অ্যাডমিন শাহরিয়ার জামানকে।

এই উৎসবের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাইটেল স্পন্সর: ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম টি, পাওয়ার্ড বাই পার্টনার: নেসলে পুষ্টিগ্রো প্লাস ও খাস ফুড এবং ইন অ্যাসোসিয়েশন পার্টনার: ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে ছিল: সেনসেশন, এ কে এস ফার্মাসি এবং সুখী।

এছাড়াও স্ট্র্যাটেজি পার্টনার: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই), পাবলিকেশন পার্টনার: বিজনেস ব্রিলিয়ানয, হাইজিন পার্টনার: ডেটল বাংলাদেশ, নিউট্রিশন পার্টনার: শক্তি+, ফেমিনিন হাইজিন পার্টনার: সেনোরা, পার্সোনাল কেয়ার পার্টনার: স্কিনজেন, ব্রেকফাস্ট পার্টনার: কোকো ক্রাঞ্চ ও নেসলে নিডো, মেডিকেল ট্যুরিজম পার্টনার:

বিটিসিএস মেডিকেল ট্যুরিজম, প্যারেন্টিং পার্টনার: টগুমগু, প্যাকেজিং পার্টনার: দ্য প্লাস্টিসিটি, ডার্মাটোলজি পার্টনার: স্কিনিক ডার্মাটোলজি সেন্টার, ডায়াগনস্টিক পার্টনার: ব্লু-স্কাই হেলথ লিমিটেড, টিস্যু পার্টনার: পার্টেক্স ক্লীন টিস্যু, হোলনেস পার্টনার: দ্য ফ্লো ফেস্ট, মোশন পার্টনার: লেটস ওয়াক, বেভারেজ পার্টনার: মোজো জিরো এবং ম্যাগাজিন পার্টনার: ফার্মা ওয়ার্ল্ড এই আয়োজনে বিশেষ সহযোগিতা প্রদান করে। ইভেন্টটি একটি প্রিমিয়াম নেটওয়ার্কিং ডিনার সেশনের মাধ্যমে শেষ হয়।

আগামী বছর আরও বড় আকারে হেলথ এন্ড ওয়েলবিং মার্কেটিং ফেস্ট আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম