Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

Advertisement

অনেকেই স্লিম হওয়া সত্ত্বেও তাদের ডাবল চিন থাকে। ডাবল চিন নিয়ে বেশিরভাগ মানুষ ভীষণ চিন্তিত থাকেন। কারণ, তারা মনে করেন এটি তাদের সৌন্দর্য নষ্ট করছে। বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় অনেক সময়।  ছুটে যান পার্লারে, করান বোটক্স।  

আপনি জেনে অবাক হবেন যে, পার্লারে গিয়ে কাড়ি কাড়ি টাকা না ঢেলে শুধু ঘরে বসে কিছু ব্যায়াম ও খাবার খেলেই আপনার সমস্যার সমাধান হবে। শরীরের মেদ কমানোর ব্যায়াম সম্পর্কে জানলেও, অনেকেই জানেন না ব্যায়াম করে মুখের মেদও কমানো সম্ভব। শুধু ব্যায়াম নয়, মুখের মেদ কমাতে জীবনযাত্রায়ও আনতে হবে পরিবর্তন। 

ভারতের চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার অনুষ্কা সম্প্রতি মুখের মেদ কমিয়েছেন। দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন এনে তিনি ডাবল চিন কমিয়ে, আগের চেয়ে আরও স্লিম হয়েছেন। তিনি ইনস্টাগ্রামে মুখের মেদ কমানোর জন্য কিছু টিপস শেয়ার করেছেন এবং তিনি যে ডায়েট এবং ব্যায়াম অনুসরণ করেছেন সে সম্পর্কেও বলেছেন—

মুখ দিয়ে শ্বাস নিন

অনুষ্কা বলেন, মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করুন। কারণ, যখন আমরা মুখ দিয়ে শ্বাস নেই তখন আমাদের মুখের চোয়ালের উপর চাপ পড়ে। ফলে, মুখের মেদ ঝড়তে সাহায্য করে। মুখের ব্যায়ামের জন্য শক্ত খাবার খান। কাঁচা সবজি ও ফল যেমন— কাঁচা গাজর, শসা, কাঁচা সেলেরি এবং কাঁচা নারকেল, পেস্তা, আখরোট, কাঠবাদাম এবং ভুট্টার দানা ইত্যাদি খান। এছাড়া, চোয়ালের পেশি শক্ত করতে চিনিমুক্ত চুইংগাম চিবানো যেতে পারে। 

আমিষ খাবার খাওয়ার চেষ্টা করুন

অনুষ্কা ভাজা মাংস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। কারণ, এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে। তেলও বেশি থাকে। এর পরিবর্তে সিদ্ধ মুরগীর ব্রেস্টের অংশ, স্যামন বা টুনা ফিস খাওয়ার পরামর্শ দেন অনুষ্কা।  এগুলোতে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা সামগ্রিক ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং ত্বককে টানটান করে। 

নিয়মিত শস্যের পরিবর্তন (কার্বোহাইড্রেট নিয়ন্ত্রণ)

ময়দা বা সাধারণ গমের রুটি খাওয়া পুরোপুরি বন্ধ করুন। এর পরিবর্তে কিনোয়া, বাকউইট, জোয়ার এবং রাগির মতো পুষ্টিকর শস্য খাদ্যতালিকায় রাখুন। দুগ্ধজাত পণ্য বর্জন করুন। চিকিৎসক অনুষ্কার পরামর্শ অনুযায়ী, দুগ্ধজাত খাবার (যেমন- দুধ, মালাই) সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। এটি মুখের ফোলাভাব এবং মেদ কমাতে সরাসরি সাহায্য করে।

উচ্চ ফাইবার ও কম চর্বিযুক্ত প্রোটিন

খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে পালংশাক, বিট, আপেল এবং মৌসুমী ফল রাখুন। উচ্চ ফাইবারযুক্ত এই খাবারগুলো দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং ঘন ঘন খাওয়ার প্রবণতা কমায়। পেশি শক্ত করতে এবং মেদ গলাতে টোফু, কটেজ পনির, ছোলা এবং সেদ্ধ বুট খান।

এছাড়া প্রতিদিনের খাবারে বেশি করে ফ্রেশ স্যালাড রাখুন এবং ড্রেসিং হিসেবে ভারি মেয়োনিজের বদলে হালকা ও স্বাস্থ্যকর উপাদান (যেমন লেবুর রস বা অলিভ অয়েল) ব্যবহার করুন। ডাবল চিন থেকে মুক্তি পেতে কমপক্ষে তিন মাস কৃত্রিম চিনি বা মিষ্টি খাওয়া থেকে পুরোপুরি দূরে থাকুন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম