Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

গোলটেবিল বৈঠকে বক্তারা

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

Advertisement

জীবনের জন্য অপরিহার্য হলো বায়ু যা আমরা শ্বাসের মাধ্যমে গ্রহণ করি। কিন্তু সেই বায়ু যদি দূষিত হয় এবং প্রতিনিয়ত সেই দূষিত বায়ু যদি গ্রহণ করা হয়-তাহলে মহামূল্যবান ফুসফুসের ব্যাপক ক্ষতি হয়। মানুষ তখন ফুসফুসের নানা রোগে ভোগেন। ‌

তাই শৈশব থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে। ফুসফুসের সুস্বাস্থ্য রক্ষা, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধ এবং ক্ষতিকর প্রভাব থেকে ফুসফুসকে মুক্ত রাখার চেষ্টাই হতে পারে নির্মল শ্বাস, সুস্থ জীবন।

রোববার (২৭ সেপ্টেম্বর) A Lifetime of Lung Health বা আজীবন ফুসফুসের সুস্বাস্থ্য—প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসিপিরেটরি মেডিসিনের আয়োজনে স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

দ্য চেস্ট এন্ড হার্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং অ্যারিস্টোফার্মা পিএলসির সহযোগিতায় এই গোলটেবিল আলোচনায় মডারেটর হিসেবে মূল প্রবন্ধ তুলে ধরেন এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো অর্ডিনেটর ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন।

প্যানেল আলোচনায় অংশ নেন, বাংলাদেশ চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক এবং চ্যাবের সেক্রেটারি জেনারেল ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসাইন ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, এভারকেয়ার হসপিটাল ঢাকার রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. রৌশনী জাহান ও ডা. জিয়াউল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. সৈয়দ রেজাউল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আদনান ইউসুফ চৌধুরী, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামীম আহমেদ, ইউনিকো হসপিটালস পিএলসির রেসপিরেটরি মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ সানা উল্লাহ সরকার, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, অ্যারিস্টোফার্মা লিমিটেডের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাবুল, চ্যানেল আইয়ের স্পেশাল করেসপন্ডেন্ট জান্নাতুল বাকেয়া কেকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. তানিয়া রহমান মিতুল।

বক্তারা আলোচনায় বলেন, ফুসফুসের সুস্থতা নিশ্চিত করতে ধূমপান ও তামাকজাত পণ্য বর্জন করতে হবে। যেভাবেই হোক পরিবেশ তথা বায়ুদূষণ নিয়ন্ত্রণ করতে হবে। প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং ইত্যাদি ফুসফুসের জন্য বেশ ক্ষতিকর বিধায় এগুলোর ব্যবহারও বন্ধ করতে হবে। অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফুসফুসের কোন রোগ হলে দ্রুত শনাক্ত করে চিকিৎসা নিতে হবে।

গোলটেবিল বৈঠকে বক্তারা আরও বলেন, ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় যেহেতু সচেতনতা জরুরি, সেহেতু সাধারণ মানুষের কাছে সঠিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

আপনি ডাবল চিন নিয়ে চিন্তিত? ঘরোয়া যে উপায়ে দূর হবে

শরীরের আঁচিলগুলোকে সাধারণ ভেবে ভুল করছেন না-তো?

শরীরের আঁচিলগুলোকে সাধারণ ভেবে ভুল করছেন না-তো?

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

স্লিপ ডিস্ক হলে অপারেশন নাকি রিহ্যাবিলিটেশন কোনটি জরুরি

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে গড়ে তুলবেন যে ৫ অভ্যাস

ফুসফুসের রোগে বিশ্বজুড়ে ৩৪ লাখ মানুষের মৃত্যু

বিশ্ব ফুসফুস দিবস আজ ফুসফুসের রোগে বিশ্বজুড়ে ৩৪ লাখ মানুষের মৃত্যু

আরও পড়ুন

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

গোলটেবিল বৈঠকে বক্তারা ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

হৃদযন্ত্রের পরীক্ষা শুরু করবেন কোন বয়সে, জানুন সঠিক সময়

হৃদযন্ত্রের পরীক্ষা শুরু করবেন কোন বয়সে, জানুন সঠিক সময়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম