Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ফের বাড়ল স্বর্ণের দাম

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

ফের বাড়ল স্বর্ণের দাম

Advertisement

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকলে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে দাম আগের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো অবস্থায় নেই বরং এখনো বাজার নিম্নমুখী। 

দিনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম দাঁড়ায় আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলার, যা সেশনের শুরুতে ০.৯ শতাংশ কমেছিল। অপরদিকে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তখন তা স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন।

গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

কে-সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন।

গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনই নিশ্চিত নয়।

বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ৯০ শতাংশের বেশি ছিল।

সূত্র: রয়টার্স

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টানা চার দফায় কত কমল স্বর্ণের দাম

টানা চার দফায় কত কমল স্বর্ণের দাম

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দেশে স্বর্ণের দামে বড় পতন

দেশে স্বর্ণের দামে বড় পতন

২৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

নিম্নমুখী স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

যুক্তরাষ্ট্রের ল্যাবে পারদ থেকে ব্যাপক স্বর্ণ উৎপাদন, কমবে দাম!

যুক্তরাষ্ট্রের ল্যাবে পারদ থেকে ব্যাপক স্বর্ণ উৎপাদন, কমবে দাম!

আরও পড়ুন

টানা চার দফায় কত কমল স্বর্ণের দাম

টানা চার দফায় কত কমল স্বর্ণের দাম

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

দেশে স্বর্ণের দামে বড় পতন

দেশে স্বর্ণের দামে বড় পতন

২৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম