Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

১৮ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম

১৮ নভেম্বর: ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ফাইল ছবি

Advertisement

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। ভরিতে ৫ হাজার ৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। শনিবার (১৫ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন এ দাম নির্ধারণ করে। 

রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে। এই একই দামে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিক্রি হবে স্বর্ণ।  

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা)।  ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ২ লাখ ৪ হাজার ৩ টাকা), ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা) এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা (যা ১৫ নভেম্বর ছিল ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

১৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৮ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৮ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

আরও পড়ুন

সুতায় ব্যাংক গ্যারান্টি বৈধ বাণিজ্য ব্যাহত করবে না: বিটিএমএ

সুতায় ব্যাংক গ্যারান্টি বৈধ বাণিজ্য ব্যাহত করবে না: বিটিএমএ

নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে

নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম