Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ৩০ নভেম্বর ২০২৫

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৯ এএম

আজকের স্বর্ণের দাম: ৩০ নভেম্বর ২০২৫

স্বর্ণের দাম বেড়েছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ব বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের স্বর্ণের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ শনিবার (২৯ নভেম্বর) রাতে মূল্যবান ধাতুটির দাম  ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়েছে। রোববার (৩০ নভেম্বর) থেকেই নতুন দর কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।

চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৫ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৬ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম