Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

ফাইল ছবি।

Advertisement

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। রোববার (২৫ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

স্বর্ণের দাম বাড়ানোর সঙ্গে এবার বাড়ানো রয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা; যা দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ৭ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে বাকি ৩ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

ডলারের পতনে ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৫ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৫ অক্টোবর ২০২৬

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, এখন ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশে ভরি কত?

আরও পড়ুন

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি

আজকের মুদ্রার রেট: ১৫ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১৫ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম