Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

বিটকয়েনের দামে বড় ধাক্কা, নামল ৭০ হাজার ডলারে

চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের মূল্য প্রায় ২০ শতাংশ কমে গেছে। ছবি: সংগৃহীত

Advertisement

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ৭১ হাজার ডলারের নিচে নেমেছে। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর বিটকয়েন যে পরিমান মূল্যবৃদ্ধি পেয়েছিল তা টানা এক সপ্তাহের দরপতনে সমপর্যায়ের নীচে নেমে গেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিটকয়েনের দাম একদিনেই ৭ শতাংশের বেশি কমে যায়। জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া এই দরপতন এখনও অব্যাহত রয়েছে। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩০ মিনিটে বিটকয়েনের দাম লেনদেন হচ্ছিল প্রায় ৭০ হাজার ৯০০ ডলারে।

সাম্প্রতিক এই পতনের ফলে চলতি বছরের শুরু থেকে বিটকয়েনের মূল্য প্রায় ২০ শতাংশ কমে গেছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রথমবারের মতো এক লাখ ডলারের মাইলফলক স্পর্শ করে প্রতি বিটকয়েন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মে মাসেও সেই মূল্যও অতিক্রম করে। তবে অক্টোবরে সর্বকালের সর্বোচ্চ ১ লাখ ২৭ হাজার ডলারের বেশি দামে পৌঁছানোর পর নিম্নমুখী হতে থাকে এই ডিজিটাল সম্পদ। 

ট্রাম্পের পুনর্নির্বাচনের পর যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে শিথিল নীতি আসতে পারে-এমন প্রত্যাশায় বিটকয়েনসহ অন্যান্য ডিজিটাল মুদ্রার দাম দ্রুত বেড়েছিল। নির্বাচনি প্রচারে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টোকারেন্সির রাজধানী’ বানানোর অঙ্গীকার করেছিলেন।

এছাড়া নির্বাচনের আগে নিজের ছেলেদের সঙ্গে মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামে একটি ক্রিপ্টো প্রতিষ্ঠানও চালু করেন।


ক্ষমতায় আসার পর ট্রাম্প একটি কৌশলগত ক্রিপ্টো রিজার্ভ গঠনের ঘোষণা দিয়েছিলেন, যেখানে বিটকয়েনসহ আরও চারটি ক্রিপ্টোকারেন্সি অন্তর্ভুক্ত থাকবে।

তবে ট্রাম্প-সমর্থিত ক্রিপ্টোকারেন্সি লেনদেন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি বিল যুক্তরাষ্ট্রের সিনেটে আটকে আছে। ব্যাংক ও ক্রিপ্টো কোম্পানিগুলোর মধ্যে মতবিরোধের কারণে বিলটি পাস না হওয়ায় খাতটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বুধবার ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতা রো খান্না জানিয়েছেন, তিনি ট্রাম্পের ক্রিপ্টো প্রতিষ্ঠান ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নিয়ে তদন্ত করবেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আবুধাবির এক কর্মকর্তার প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির ৪৯ শতাংশ শেয়ার কিনতে ৫০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বিটকয়েনের পাশাপাশি বৃহস্পতিবার বিশ্বজুড়ে শেয়ার ও পণ্যবাজারেও দরপতন দেখা গেছে। রুপার দাম এক পর্যায়ে ১৬ শতাংশ পর্যন্ত কমে যায়। একই সঙ্গে হংকংয়ের প্রধান শেয়ার সূচক প্রায় ১ দশমিক ৩ শতাংশ এবং জাপানের সূচক ০ দশমিক ৭ শতাংশ কমেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তায় চাপে ক্রিপ্টো বাজার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তায় চাপে ক্রিপ্টো বাজার

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

কেন ট্রাম্পের প্রশাসনিক শক্তিও বাঁচাতে পারছে না বিটকয়েনকে

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনে আবার সক্রিয় হচ্ছে বিটকয়েন খনন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনে আবার সক্রিয় হচ্ছে বিটকয়েন খনন

৫০০ কোটি পাউন্ডের বিটকয়েন নিয়ে পালানো সেই ‘ক্রিপ্টোকুইনের’ বিলাসী জীবন

৫০০ কোটি পাউন্ডের বিটকয়েন নিয়ে পালানো সেই ‘ক্রিপ্টোকুইনের’ বিলাসী জীবন

বিটকয়েনের বাজারে বড় ধস

বিটকয়েনের বাজারে বড় ধস

একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার

একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার

আরও পড়ুন

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, দর যত

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছের

অক্টোবরে নিত্যপণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ, সবচেয়ে বেশি মাছের

৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৮ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৮ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৮ নভেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম