Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আরও বাড়ল দেশের রিজার্ভ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম

আরও বাড়ল দেশের রিজার্ভ

ফাইল ছবি।

Advertisement

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

 কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৯ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলারে।

 এর আগে আকুর বিল পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Advertisement

রিজার্ভ

Advertisement

আরও পড়ুন

পণ্য ও সেবা আমদানি চড়া সুদের বায়ার্স ক্রেডিট বেড়েছে ৮২ কোটি ডলার

চড়া সুদের বায়ার্স ক্রেডিট বেড়েছে ৮২ কোটি ডলার

ব্যাংক, সঞ্চয়পত্র, বন্ড নাকি ডাকঘর—কোথায় বিনিয়োগে কত মুনাফা?

ব্যাংক, সঞ্চয়পত্র, বন্ড নাকি ডাকঘর—কোথায় বিনিয়োগে কত মুনাফা?

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম