Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৩ এএম

আজ যেসব এলাকায় ব্যাংক খোলা

Advertisement

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আজ সীমিত পরিসরে লেনদেন চলবে। গত ১০ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জা‌রি করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সরকারি ছুটির দিন ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে খোলা থাকবে।

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা থাকবে।

আজ সকাল ১০টা থে‌কে দুপুর ১টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। তবে অফিস চলবে দুপুর ২টা পর্যন্ত। আর দুপুর ১টা ১৫ মি‌নিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। ছুটির মধ্যে ব্যাংকগুলোর শাখায় যেসব কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। আর আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে শুরু হচ্ছে ঈদের নির্ধারিত ছুটি। সাধারণ ছুটির কারণে এ সময়ে ব্যাংক বন্ধ থাকবে এটাই স্বাভাবিক। তবে পোশাকশিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আজ সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম