Logo
Logo
×

অর্থনীতি

১৯ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

১৯ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়, যা শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং এখনও বহাল রয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমার কারণে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৩ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল।    

এর আগে শুক্রবার (১৩ মার্চ) স্বর্ণের দাম কমিয়েছিলো বাজুস। এ সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম