Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন

Advertisement

সম্মিলিত ইসলামী ব্যাংকের শারীরিকভাবে অসুস্থ গ্রাহকরা চিকিৎসার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। এ বিষয়ে ব্যাংকের প্রশাসকদের অবগত করেছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানান।

শাহরিয়ার সিদ্দিক বলেন, কোনো গ্রাহক অসুস্থ থাকলে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ ব্যাংক থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর বেশি অর্থের প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এ বিষয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গ্রাহক সত্যিই অসুস্থ কিনা, তা যাচাই-বাছাই করা হবে। কেউ টাকা তুলতে না পারলে বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন।

তিনি জানান, গ্রাহকরা ইতোমধ্যে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আরও কিছুটা সময় ধৈর্য ধরার আহ্বান জানান। সবাই ধাপে ধাপে টাকা পাবেন। সরকার যেভাবে আমানত সরবরাহ করছে, সেই অনুপাতে অর্থ ছাড় করা হচ্ছে। শুরুতে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়টি নতুন এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান তিনি। এমডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলেই বাংলাদেশ ব্যাংক দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। 

একই সঙ্গে পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় প্রশাসনিক ও কাঠামোগত সমন্বয়ের কাজও চলছে জানিয়ে তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী একাধিক শাখা একীভূত করে একটি শাখায় রূপান্তর করা হচ্ছে। অপ্রয়োজনীয় ভাড়া করা হেড অফিসগুলোও ধীরে ধীরে বন্ধ করা হচ্ছে। আইটি খাতেও সমন্বয়ের কাজ চলছে। পাঁচটি ব্যাংকের ভিন্ন ভিন্ন কোর ব্যাংকিং সফটওয়্যার একীভূত করে একটি প্ল্যাটফর্মে আনার জন্য বিশেষজ্ঞরা কাজ করছেন। পাশাপাশি জনবল ব্যবস্থাপনা ও কার্যক্রম আরও দক্ষ করতে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হলেও সরকার ও বাংলাদেশ ব্যাংক দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছে। আমানতকারীদের আরেকটু ধৈর্য ধরতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

আরও পড়ুন

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম