Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

আয়কর রিটার্নের নিরীক্ষার তালিকায় আপনি আছেন কি?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:৫৩ এএম

আয়কর রিটার্নের নিরীক্ষার তালিকায় আপনি আছেন কি?

আয়কর রিটার্ন প্রতীকী ছবি

Advertisement

আপনি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। তবে সেই রিটার্ন সঠিক হয়েছে কি না, তা যাচাই করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিরীক্ষা কার্যক্রম চালায়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দফায় এখন পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো বাছাই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।

এখন প্রশ্ন হলো—আপনার রিটার্নটি নিরীক্ষার আওতায় পড়েছে কি না, তা কীভাবে জানবেন? বিষয়টি এখন খুবই সহজ। এনবিআরের ওয়েবসাইটে নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এক্সেল শিটে থাকা ওই তালিকা থেকে আপনি আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ব্যবহার করে সহজেই খুঁজে দেখতে পারবেন, আপনি নির্বাচিত হয়েছেন কি না।

তথ্য অনুযায়ী, প্রথম দফায় গত জুলাই মাসে ১৫ হাজার ৪৯৪ জন করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। পরে দ্বিতীয় দফায় আরও ৭২ হাজার ৩৪১ জন করদাতার রিটার্ন নিরীক্ষার আওতায় আনা হয়েছে। ২০২৩–২৪ করবর্ষে জমা দেওয়া রিটার্নগুলো সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে এই নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়েছে।

বর্তমানে দেশে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। তাদের মধ্যে প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা চলতি বছরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। রিটার্নে তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, কর যথাযথভাবে পরিশোধ করা হয়েছে কি না—এসব যাচাই করার উদ্দেশ্যেই এনবিআর এই নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

নিরীক্ষার জন্য নির্বাচন করতে কিছু নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করা হয়েছে। প্রতিটি কর সার্কেল থেকে সর্বোচ্চ ২০০ জন এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে বাছাই করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপ বা পক্ষপাতমূলক নির্বাচন করা হয়নি। ফলে নিরীক্ষা বাছাই প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ করার ক্ষেত্রে করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম