Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:১৫ পিএম

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

ফাইল ছবি

Advertisement

সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহিত করার অভিযোগ পাওয়ায় তফশিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের​ ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (​ডিএমডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে- সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও কিছু তফশিলি ব্যাংক নানা প্রক্রিয়ায় গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক স্মরণ করিয়ে দিয়েছে যে, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী তফশিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালন করে। তাই বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করা তাদের দায়িত্ব।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখায় সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং প্রাপ্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম