Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

Advertisement

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন এ সংস্থা। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্য দিয়ে বিলুপ্ত হয়েছে বিডা, বেজা ও পিপিপিএ। সংস্থা তিনটির সমন্বয়ে গঠিত হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ধারা ১-এর উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে বৃহস্পতিবার থেকে আইনটি কার্যকর করেছে সরকার।

জানা গেছে, গেজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এখন থেকে সংশ্লিষ্ট সব কার্যক্রম ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে পরিচালিত হবে। নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন উইং ও টিম গঠনের বাকি কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

নতুন আইন অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। এর প্রধান কার্যালয় থাকবে ঢাকায়। সরকারের অনুমোদন নিয়ে দেশের বিভিন্ন স্থানে শাখা কার্যালয় এবং বিদেশে লিয়াজোঁ কার্যালয় স্থাপন করা যাবে।

কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনার জন্য একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য নিয়ে একটি বোর্ড গঠন করা হবে। চেয়ারম্যান একই সঙ্গে কর্তৃপক্ষের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করবেন।

নতুন কর্তৃপক্ষের অন্যতম প্রধান দায়িত্ব হবে দেশে বিনিয়োগের সম্ভাবনাময় খাত চিহ্নিত করা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করা।

এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সেবা সহজ করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দায়িত্বও পালন করবে সংস্থাটি।

একীভূতকরণের ফলে বিডা, বেজা ও পিপিপিএর বিদ্যমান সম্পদ, নথিপত্র, চুক্তি, দায়-দেনা ও অন্যান্য বিষয় নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে তিন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর অধীনে দায়িত্ব পালন করবেন।

সরকারের প্রত্যাশা, তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূত হওয়ায় বিনিয়োগ সংক্রান্ত সেবায় সমন্বয় বাড়বে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ ও কার্যকর হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহদী আমিন

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা সরকারের

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে অভিযান, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে অভিযান, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকারি হাসপাতালের ৬১ অক্সিজেন প্ল্যান্টে মিলছে না সেবা

সমন্বিত ব্যবস্থাপনার তাগিদ সরকারি হাসপাতালের ৬১ অক্সিজেন প্ল্যান্টে মিলছে না সেবা

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

আজকের মুদ্রার রেট: ৮ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ৮ অক্টোবর ২০২৬

৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দাম বাড়ল

স্বর্ণের দাম বাড়ল

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.১২ বিলিয়ন ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম