Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

Advertisement

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৪ হাজার ২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বুধবার (২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে গত সোমবার (৩১ আগস্ট) সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম  ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

১৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১৮ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ১৮ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১৮ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

স্বর্ণের দাম দুই বছরের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারে

স্বর্ণের দাম দুই বছরের মধ্যে নতুন রেকর্ড গড়তে পারে

আরও পড়ুন

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সিং নীতিমালা নিয়ে নতুন নির্দেশনা

আজকের মুদ্রার রেট: ১৮ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ১৮ অক্টোবর ২০২৬

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম