Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ এএম

আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সংগৃহীত ছবি

Advertisement

তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের দামে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা তিন দফায় মূল্যবান ধাতুটির দাম সমন্বয় করেছে। সবশেষ সমন্বিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। এবার মোট ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। আজও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তারা জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম