Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

‘নতুন উদ্যোক্তা নির্বাচনে আমলা-ব্যাংকার থাকবে না’

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পিএম

‘নতুন উদ্যোক্তা নির্বাচনে আমলা-ব্যাংকার থাকবে না’

Advertisement

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে এবার নতুন উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে কোনো আমলা বা ব্যাংকার থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

তিনি স্পষ্ট করেছেন, একজন সফল উদ্যোক্তাই নতুন উদ্যোক্তা নির্বাচন করবেন এবং এই প্রক্রিয়ায় কোনো তদবির বরদাস্ত করা হবে না। অতীতে এসব নিয়ে নানান তদ্বির ও দোষামদি হয়েছে। যোগ্যরা বঞ্চিত হয়েছে। এবারে আমরা সে ঘটনার পুনারাবৃত্তি হতে দেব না। 

শনিবার বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয় মিলনায়তনে ‘বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘অতীতে প্রভাবশালী ব্যক্তিদের এই ধরনের প্রণোদনা প্যাকেজের প্রতি অন্যায্য আগ্রহ দেখা গেছে। এবার আমরা উদ্যোক্তা নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ প্রভাবমুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নিয়েছি। প্রণোদনার অর্থায়নের ক্ষেত্রে যেকোনো ধরনের সুপারিশ সংশ্লিষ্ট উদ্যোক্তার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। দেশের প্রতিটি উপজেলায় এই নীতি কঠোরভাবে মেনে অর্থায়ন করা হবে।’ আমরা চাই যারা যোগ্য আজকের  উদ্যোক্তা তারা যেন দেশের নতুন করে বড় বড় শিল্প উদ্যোক্তা হতে পারে। তাদের প্রেরণা যোগাতে চাই। 

তরুণদের আত্মকর্মসংস্থানের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর তরুণসমাজকে দেশের অর্থনৈতিক মূলধারায় সম্পৃক্ত করার চিন্তাভাবনা করেছে সরকার। এই প্রণোদনা প্যাকেজের আওতায় প্রাথমিকভাবে দেশের ৫ হাজার নতুন তরুণ উদ্যোক্তাকে ঋণ দেওয়া হবে। আবেদনকারীর বয়স ২৮ বছরের কম হতে হবে এবং ব্যবসার সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে।’

গভর্নর আরও জানান, এখাতে ঋণের সর্বোচ্চ সীমা হবে ২০ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংক ঋণ হিসেবে এবং বাকি ১০ লাখ টাকা দেওয়া হবে অনুদান হিসেবে।

উত্তরবঙ্গের শিল্পোন্নয়ন প্রসঙ্গ টেনে গভর্নর বলেন, ‘উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের সুষম বিকাশে সরকার গুরুত্ব দিচ্ছে। এই প্যাকেজে কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় কৃষি উৎপাদনে সর্বোচ্চ ঋণ সীমা ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কৃষি পণ্যের সংরক্ষণ, পরিবহন, বিপণন ও অবকাঠামো খাতে ৪০ কোটি টাকা, প্রক্রিয়াজাতকরণে ৪০ কোটি টাকা এবং কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে ১৫ কোটি টাকা পর্যন্ত ঋণ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে ২ হাজার কোটি টাকার আলাদা অর্থায়ন সুবিধা রাখা হয়েছে।’ 

বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের নির্বাহী পরিচালক সালাহউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের রংপুর কার্যালয়ের পরিচালক এ কে এম কামরুজ্জামান, অতিরিক্ত পরিচালক এস, এম আব্দুল বারী, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, উইমেন চেম্বারের সভাপতি শাহানাজ পারভীন শাহীন এবং মেট্রোপলিটন চেম্বারের পরিচালক নাজমুল আলম নাজু।

এছাড়াও নাসিক প্ল্যান অ্যান্ড পটের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম ও স্থানীয় কৃষক মাহির ইসলামসহ রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম