Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ছবি: সংগৃহীত

Advertisement

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীরকে নিয়োগ দিয়েছে সরকার। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 

এতে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন অনুযায়ী সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীরকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম