Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পিএম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের ডলারের দাম বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হলেও দেশটির দুর্বল অর্থনৈতিক তথ্যের কারণে অক্টোবরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় দরপতন সীমিত ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ১০ টা ২২ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩১ দশমিক ৬১ ডলারে দাঁড়ায়। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারের দাম কমেছে ০.১ শতাংশ, প্রতি আউন্স ৪ হাজার ১৫৯ দশমিক ৩০ ডলারে।

এদিন মার্কিন ডলার সূচক ০.৬ শতাংশ বেড়েছে। ফলে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ আরও ব্যয়বহুল হয়ে ওঠে।

শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়ে বেশি কমেছে। একই সঙ্গে আগের দুই মাসের নন-ফার্ম পে-রোলের হিসাবও বড় ধরনের সংশোধন করা হয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দুর্বল শ্রমবাজারের তথ্য অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর প্রত্যাশা কমিয়েছে, যা স্বর্ণের দামে কিছুটা সমর্থন দিচ্ছে। তবে অক্টোবরেও সুদ না বাড়ানো হলেও ফেডের সামগ্রিক সুদ বাড়ানোর চক্র অব্যাহত থাকবে বলে বাজার এখনো ধারণা করছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, অক্টোবরে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এখন মাত্র ১৮ শতাংশ। তবে ডিসেম্বরে সুদ বাড়ানোর সম্ভাবনা ৮৮ শতাংশ।

গত মাসে ফেড তিন বছরের মধ্যে প্রথমবারের মতো নীতিগত সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নির্ধারণ করে।

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাও স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে। রোববার ইয়েমেনের সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তেলের দাম ও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে, যা স্বর্ণের বাজারেও অস্থিরতা তৈরি করবে। তেলের দাম, বন্ডের সুদ ও ফেডের নীতির প্রত্যাশায় ওঠানামা থাকায় স্বর্ণের বাজারে অস্থিরতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে বাড়তি তেল সরবরাহ এবং জি-৭ দেশগুলোর তেল মজুত থেকে সরবরাহ বাড়ানোর উদ্যোগে অপরিশোধিত তেলের দামও কিছুটা কমেছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৯৪ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম বেড়েছে ০.৫ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ দশমিক ১৮ ডলারে। তবে প্যালাডিয়ামের দাম ০.২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৪০ ডলার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কমল স্বর্ণের দাম, এখন ভরি কত?

কমল স্বর্ণের দাম, এখন ভরি কত?

৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬

৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৩ অক্টোবর ২০২৬

আরও পড়ুন

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

কমল স্বর্ণের দাম, এখন ভরি কত?

কমল স্বর্ণের দাম, এখন ভরি কত?

৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৫ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম