Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের যাত্রা শুরু

Advertisement

Icon

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ০২:৫৪ পিএম

স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের যাত্রা শুরু

স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের যাত্রা শুরু। ছবি-যুগান্তর

Advertisement

মধ্যপ্রাচ্যের বৃহত্তম ফ্যাশন ব্র্যান্ড স্প্ল্যাশ যাত্রা শুরু করল। বাংলাদেশে তাদের নাম হলো ‘স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশ’। 

বৃহস্পতিবার জমকালো আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের প্রথম তলা, দোকান-১বি ২৩-২৫ নর্থ কোর্টে তাদের প্রথম শোরুম উদ্বোধন হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান, ইন্টারন্যাশনাল অ্যান্ড বসিনি ল্যান্ডমার্ক গ্রুপের হেড অব বিজনেস বিনয় প্রকাশ, মডেল রুমা, মডেল লিমি, মডেল আঁখি, ডিজাইনার শাহরুখ আমিন টিংকু, কোরিওগ্রাফার ইমু হাশমি, ইউটিউবার শামীম হাসান সরকার, রাবা খানসহ আরও অনেকে।

স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের শোরুমটি সাত হাজার ৫০০ বর্গফুটের। রয়েছে এক ছাদের নিচে বিশ্বের শীর্ষ স্থানীয় ব্র্যান্ডগুলোর সমাহার। রয়েছে সালমান খানের বিং হিউম্যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিআর সেভেন, ইতালির কাপ্পা, হংকংয়ের বসিনি, আইকনিকসহ আরও অনেক শীর্ষস্থানীয় ব্র্যান্ড। 

এ ছাড়া বাংলাদেশে তরুণ প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে ক্যাজুয়াল ওয়্যার, ফরমাল ওয়্যার, ফ্যাশনেবল পার্টি ওয়্যার এবং স্পোর্ট আউটফিটসহ আরও অনেক কিছুই রয়েছে।

স্প্ল্যাশ ফ্যাশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিল সুলতান বলেন, ‘স্প্ল্যাশ ফ্যাশন’ বিশ্বের অন্যতম মাল্টি ব্র্যান্ড আউটলেট। ব্র্যান্ডটি যাত্রা শুরু আমাদের দেশে। বাংলাদেশের ক্রেতারা এখন থেকে দেশেই পছন্দের ব্র্যান্ডগুলো কিনতে পারবেন, যা তাদের ফ্যাশন সচেতনতার দিক থেকে এগিয়ে নিয়ে যাবে আরও কয়েক ধাপ।

Advertisement

স্প্ল্যাশ ফ্যাশন যাত্রা

Advertisement

আরও পড়ুন

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু

‘বাংলা কিউআর’ কোডে এবার ব্যক্তিগত লেনদেন, নিজের কোড পাবেন যেভাবে

‘বাংলা কিউআর’ কোডে এবার ব্যক্তিগত লেনদেন, নিজের কোড পাবেন যেভাবে

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

টানা পতনের পর স্বর্ণের দামে চমক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম