Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

দেশজুড়ে বিড়ি ভোক্তাদের বিক্ষোভ, কর প্রত্যাহারের দাবি

Advertisement

Icon

প্রকাশ: ২১ মে ২০১৯, ০৪:২১ পিএম

দেশজুড়ে বিড়ি ভোক্তাদের বিক্ষোভ, কর প্রত্যাহারের দাবি

দেশজুড়ে বিড়ি ভোক্তাদের বিক্ষোভ, কর প্রত্যাহারের দাবি

Advertisement

বিড়ির উপর কর প্রত্যাহার ও বিড়িকে কুটির শিল্প ঘোষণার দাবীতে দেশজুড়ে র‌্যালি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিড়ি ভোক্তারা। সোমবার চট্টগ্রাম, ফেনী, কিশোরগঞ্জসহ দেশের কয়েকটি অঞ্চলে মানববন্ধন করে তারা। এসময় ভোক্তারা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে সমাবেত হয়।

জানা যায়, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য আফসারুল আমিন এমপির বাসভবনের সামনে মানববন্ধন করে বিড়ি ভোক্তারা। জাফর হাসান এর সভাপতিত্বে মানববন্ধনে কয়েকশ ভোক্তা অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে তারা বিড়ির উপর সম্পূর্ণ কর প্রত্যাহারের দাবি জানান। 

একইসময় ফেনী বিড়ি ভোক্তা পক্ষ ও বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সংসদ সদস্য নিজাম হাজারীর বাস ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। এছাড়া বিকাল ৩টায় কিশোরগঞ্জ ৫ আসনের এমপি আফজাল হোসেন এর বাস ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। 

এর আগে মঙ্গলবার যশোর মানববন্ধন করে বিড়ি ভোক্তারা। এসময় তারা ঘণ্টব্যাপী সড়ক অবরোধ করে রাখে।  মানববন্ধন থেকে বক্তারা বলেন, ‘বিড়ির উপর সম্পূর্ণ কর প্রত্যাহার করে করতে হবে। 

ভারতের ন্যায় বিড়িকে কুটির শিল্প ঘোষণা করতে হবে। কম মূল্যে বিড়ি ধূমপান করতে দিতে হবে। বন্ধ বিড়ি কারখানা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বহুজাতিক কোম্পানী ব্রিটিশ আমেরিকান কোম্পানীর সিগারেটের উপর অতিরিক্ত করারোপ করতে হবে।

Advertisement

বিড়ি

Advertisement

আরও পড়ুন

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে

তেলের দামে নতুন রেকর্ড

তেলের দামে নতুন রেকর্ড

২৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৪ অক্টোবর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম