Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দশম এয়ারক্রাফট

Advertisement

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৮ পিএম

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দশম এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো দশম এয়ারক্রাফট

Advertisement

নতুন সংযোজিত ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ বিমান বহরে যোগ দেয়ায় বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ার ক্রাফটের সংখ্যা দশটি। যা বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থার মধ্যে সর্বোচ্চ। 

তৃতীয় এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকভাবে এয়ার ক্রাফটটি গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আহমেদ শিকদার।

ফ্রান্সের ব্ল্যাগনাক এয়ারপোর্ট থেকে মিশর ও ওমান হয়ে নতুন সংযোজিত ব্র্যান্ড নিউ এয়ার ক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। 

অবতরণের পর এয়ার লাইন্সের সার্বিক উন্নতির জন্য দোয়া কামনা করা হয়। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ার ক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ১৭ জুলাই ২০১৪ তারিখে দু’টি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ার ক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট দশটি এয়ার ক্রাফট রয়েছে যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ ও তিনটি এটিআর ৭২-৬০০।

‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, অধিকতর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে শিগগিরই আরও একটি এটি আর ৭২-৬০০ এয়ার ক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

তৃতীয় এটিআর ৭২-৬০০ এয়ার ক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

ইউএস-বাংলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম