Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৬:৫৪ পিএম

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

Advertisement

বছরের প্রথমার্ধে এক্সিম ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষে অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট অনুষ্ঠিত সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক হুমায়ূন কবির, শাহ্ মো. আব্দুল বারী এবং শেখ বশিরুল ইসলাম।

সম্মেলনে নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন এক্সিম ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী ও আঞ্চলিক ব্যবস্থাপকগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসায়িক সম্ভাবনা ও প্রতিকুলতা নিয়ে আলোচনা করেন এবং করোনাকালীন উদ্ভূত পরিস্থিতিতে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যবস্থাপকদের ব্যবসার নতুন নতুন খাত উদ্ভাবনের জন্য পরামর্শ দেন এবং সকলকে স্ব্যাস্থবিধি মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা প্রদান করেন।
 

Advertisement

সম্মেলন

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাংকের প্রতিবেদন ১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিনগুণ, বকেয়া ১৪ লাখ কোটি টাকা

১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ বেড়েছে তিনগুণ, বকেয়া ১৪ লাখ কোটি টাকা

৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ৭ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৭ নভেম্বর ২০২৬

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

‘ইরানে হামলা চালালে জ্বালানি তেলের দাম ১৫০ ডলার ছাড়াবে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম