Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ঈদের আগের ৩ দিন যেসব এলাকায় ব্যাংক খোলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:৫২ এএম

ঈদের আগের ৩ দিন যেসব এলাকায় ব্যাংক খোলা

Advertisement

কুরবানির পশুর হাটগুলোর নিকট দূরত্বেই বিভিন্ন ব্যাংক শাখা বা উপশাখা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করে থাকে। হাটগুলোর নিকটবর্তী এসব ব্যাংক শাখা বা উপশাখা ব্যবহার করে কুরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেন করেন।  

এ কারণে কুরবানির ঈদের আগের ১৪ ও ১৫ জুন সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) এবং ১৬ জুন (রোববার) সরকারি ছুটির দিন ঢাকা মহানগরী, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় সব ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নাটোরের সিংড়া পৌরসভার তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত কুরবানির পশুর হাটগুলোতে অধিকসংখ্যক ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।

কুরবানির পশু ব্যবসায়ীরা তাদের পশু বিক্রির অর্থ লেনদেনে ব্যাংকের সহায়তা নিতে পারেন। তা ছাড়া পশুর হাটে ব্যাংকের অস্থায়ী বুথ খোলা হলে পশু ব্যবসায়ীরা অর্থ লেনদেনে ওই বুথের সহায়তা নিতে পারেন।

এ পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এবং নাটোরের সিংড়া পৌরসভার পশুর হাটগুলোর নিকটবর্তী ব্যাংকের শাখা বা উপশাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় ১৪ জুন থেকে ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। আর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কুরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপনের ব্যবস্থা গ্রহণ ও সংশ্লিষ্ট ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

কুরবানি পশু

Advertisement

আরও পড়ুন

৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৪ অক্টোবর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়াসহ বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আজকের স্বর্ণের দাম: ৪ অক্টোবর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৪ অক্টোবর ২০২৬

পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশে নিতে চাই: পর্যটনমন্ত্রী

পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশে নিতে চাই: পর্যটনমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম