Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

অটোমেশনের মাধ্যমে পুঁজিবাজারে শততম কোম্পানির শেয়ার বণ্টন 

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১২:৫০ এএম

অটোমেশনের মাধ্যমে পুঁজিবাজারে শততম কোম্পানির শেয়ার বণ্টন 

ছবি সংগৃহীত

Advertisement

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে শেয়ারবাজারে শততম কোম্পানির শেয়ার বণ্টন করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ‘টেকনো ড্রাগস’ নামে এ কোম্পানির শেয়ার মঙ্গলবার ডিএসই ট্রেনিং একাডেমিতে বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্তিক আহমেদ শাহ, প্রধান রেগুলেটরি কর্মকর্তা খাইরুল বাসার আবু তাহের মোহাম্মদ এবং টেকনো ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ। 

ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের চিন্তা করছেন, এর একটি ছোট নমুনা হলো ইএসএস সফটওয়্যারের ১০০তম ইস্যু পরিচালনা। ডিএসই স্মার্ট বাংলাদেশের অটোমেশনের হাব হতে পারে। 

তিনি বলেন, বিশ্বব্যাপী ক্যাপিটাল মার্কেট ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে চলছে। এখন পুঁজিবাজারের অধিকাংশ কাজ টেকনোলজির মাধ্যমে হবে। স্মার্ট বাংলাদেশ সেদিন বাস্তবায়িত হবে, যেদিন আমরা নিজস্ব টেকনোলজি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারব। এই ইএসএস সফটওয়্যারের মাধ্যমে শুধু অর্থসাশ্রয় করিনি। এতে প্রাথমিক শেয়ার (আইপিও) প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি ও সময় কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে আমরা সুশাসন নিশ্চিত করতে পারছি।

Advertisement

শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ক্যাপিটাল মার্কেট পুঁজিবাজার

Advertisement

আরও পড়ুন

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি

৬ কার্গো এলএনজি কিনবে সরকার

৬ কার্গো এলএনজি কিনবে সরকার

আজকের মুদ্রার রেট: ২৫ অক্টোবর ২০২৬

আজকের মুদ্রার রেট: ২৫ অক্টোবর ২০২৬

একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

একনেকের বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম