Logo
Logo
×

Advertisement

বাজেট

দাম কমবে মাংস মিষ্টির

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৭:২৪ পিএম

দাম কমবে মাংস মিষ্টির

Advertisement

জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের খাদ্যপণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফলে এসব পণ্যের দাম কমতে পারে।

বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশনে ‘উন্নয়নের অভিযাত্রার দেড়দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা জানান অর্থমন্ত্রী।

মাংস
প্রস্তাবিত বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব করা হয়েছে। এসব পণ্যের উৎসে অগ্রিম আয়কর ৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে। ফলে মাংসের দাম কমতে পারে।

মিষ্টি
বিপণন পর্যায়ে মিষ্টিতে ১৫ শতাংশ ভ্যাট ছিল। এটি কমিয়ে সাড়ে ৭ শতাংশ করায় মিষ্টির দাম কমতে পারে।

প্রস্তাবিত নতুন বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। এবারের বাজেটে ঘাটতি আড়াই লাখ কোটি টাকার বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপির) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতির বার্ষিক হারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ শতাংশ।

উল্লেখ্য, বাজেট ঘোষণার দিনই সাধারণত আমদানি শুল্ক ও করসংক্রান্ত প্রস্তাব কার্যকর হয়।

Advertisement

বাজেট দাম মাংস মিষ্টি

Advertisement

আরও পড়ুন

২০২৫-২৬ অর্থবছরের এডিপি বাস্তবায়ন সর্বনিম্ন স্বাস্থ্য খাতে অদক্ষতায় পড়ে আছে ২১৫৪ কোটি টাকা

স্বাস্থ্য খাতে অদক্ষতায় পড়ে আছে ২১৫৪ কোটি টাকা

বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে সাধারণের কাঁধে

মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে সাধারণের কাঁধে

নতুন অর্থবছরের যাত্রা শুরু বড় প্রত্যাশা অনেক চ্যালেঞ্জ

বড় প্রত্যাশা অনেক চ্যালেঞ্জ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম