Logo
Logo
×

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

শেরপুরের ৩ আসনে র‌্যারের টহল চলছে

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:৩৯ পিএম

শেরপুরের ৩ আসনে র‌্যারের টহল চলছে

শেরপুরের ৩ আসনে র‌্যারের টহল। ছবি: যুগান্তর

Advertisement

শেরপুরের তিনটি আসনের নির্বাচনের শান্তিশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১৪ এর টহল চলছে।  

বৃহস্পতিবার সকাল থেকে শেরপুর শহরের খরমপুরে একটি স্কুলে স্থাপিত র‌্যাব-১৪ এর অস্থায়ী ক্যাম্প থেকে  টহল টিমগুলো বের হয়ে সারা জেলায়  তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

শেরপুরে জাতীয় সংসদের তিনটি আসনের মধ্যে প্রতিটি আসনের জন্য র‌্যাবের দুটি করে টিম কাজ করছে। এ ছাড়া র‌্যাবের ট্রাইকিং ফোর্স থাকবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনে ট্রাইকিং ফোর্স উপস্থিত থাকবে। 

শেরপুরের নির্বাচনী কাজের জন্য র‌্যাব-১৪ এর ৮টি পেট্রল নিয়োজিত রয়েছে এবং তারা দিনরাত পেট্রল পরিচালনা করছে নিরবচ্ছিন্নভাবে।

শেরপুর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর জাকী বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের জানান, জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা র‌্যাব-১৪ থেকে আমরা এখানে নিয়োজিত হয়েছি আজকে শেরপুর জেলার সব কটি উপজেলায় আমরা জোরালো পেট্রল পরিচালনা করছি। 

যাতে বহিরাগত বা নির্বাচন নষ্ট করার জন্য যদি কারও কোনো অভিপ্রায় থাকে, সেগুলো যাতে আমরা বানচাল করতে পারি, সে জন্য আমরা পেট্রল পরিচালনা করছি এবং আমরা সক্রিয় রয়েছি। এ বার্তাটিই আমরা সবাইকে দিতে চাই বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Advertisement

র‌্যাব শেরপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম