Logo
Logo
×

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সালমা ইসলামের সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, আহত ৫

Icon

নবাবগঞ্জ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৮:০২ পিএম

সালমা ইসলামের সমর্থকদের ওপর হামলা-ভাঙচুর, আহত ৫

প্রতীকী ছবি

Advertisement

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী (মটরগাড়ি) অ্যাডভোকেট সালমা ইসলামের সমর্থকদের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫জন।

শুক্রবার সন্ধ্যায় নবাবগঞ্জের শিকারি পাড়ায় এ ঘটনা ঘটে।

অন্যদিকে একই উপজেলার বর্ধনপাড়ার কমরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মটরগাড়ি প্রতীকের ক্যাম্প ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

সূত্র জানায়, যুবলীগ নেতা মীর আলোক হোসেনের নেতৃত্বে মোটরগাড়ি ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক টিপু যুগান্তরকে বলেন, মারধরের অভিযোগ সঠিক নয়। তবে আমরা একটু উচ্চস্বরে কথাবার্তা বলেছি।

Advertisement

ঢাকা-১: জাতীয় সংসদ নির্বাচন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি সমর্থক হামলা ভাঙচুর আহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম