ঝিনাইদহে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৬ পিএম
ঝিনাইদহে আ'লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫
|
ফলো করুন |
|
|---|---|
ঝিনাইদহের কোটচাদপুরে আ'লীগ ও বিএনপি সঙঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার হরিন্দা বেলের মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরিন্দা গ্রামের আতিকুর রহমান, ইসমাইল হোসেন, কামরুল হাসানসহ কয়েকজন বাড়ি থেকে উপজেলা শহরের বাজারে আসছিলেন। পথে আওয়ামী লীগের সর্মথক নজরুল ওরফে নজু মেম্বার লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাদের। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাদপুর ও পরে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।
কোটাচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, আহতরা সবাই জামায়াতের সমর্থক। তিনি দাবি করেন জামায়াতের লোকজন বোমা ফাটিয়ে নজু মেম্বারের মোটরসাইকেল ভাঙচুর করেছে।
