Logo
Logo
×

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ঢাকা-১: সালমা ইসলামের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না সন্ত্রাসীরা

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৮ এএম

ঢাকা-১: সালমা ইসলামের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না সন্ত্রাসীরা

অ্যাডভোকেট সালমা ইসলামের নির্বাচনী জনসভা ও নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাংচুর। ফাইল ছবি-যুগান্তর

Advertisement

ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) মটরগাড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলামের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দিচ্ছে না বিপক্ষ প্রার্থীর নেতাকর্মীরা।

আসনের নবাবগঞ্জের কৈলাল ইউনিয়নের নির্বাচন সমন্বয়কারী আইনুল চৌধুরী, ষোলনার আবদুল মতিন, শিকারিপাড়ার সোলায়মান, জয়কৃষ্ণপুরের মালেক মোল্লা, নয়নশ্রীর শেখ ওয়াসিম যুগান্তরকে জানান, বিপক্ষ দলীয় প্রার্থীর সন্ত্রাসীরা সকাল থেকেই ভোটকেন্দ্র দখল করে রেখেছে।

তারা মটরগাড়ি প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের দিন থেকেই ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির কর্মী-সমর্থকদের ওপর হামলা, নির্যাতন ও হুমকি অব্যাহত রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা।

মটরগাড়ির বিজয়কে রুখতে রাতের অন্ধকারে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে পুলিশ।

কোথাও কোথাও তল্লাশির নামে বাড়িঘরে ভাংচুরও চালানো হয়েছে।

প্রসঙ্গত, সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

 

Advertisement

এজেন্ট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম