Logo
Logo
×

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর পাশে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৯, ০৮:৪০ পিএম

সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর পাশে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

গণ ধর্ষণের শিকার গৃহবধূতে দেখতে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

Advertisement

ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারীর খোঁজ নিতে নোয়াখালী সদর হাসপাতালে যান ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। বুধবার দলের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকনের নেতৃত্বে ওই প্রতিনিধি দল নোয়াখালী যান।

পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, দুর্নীতি দুঃশাসন ও মাস্তানতন্ত্রের কারণে পারুল বেগমরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাস্তানদের সহযোগিতা করায় নিরীহ মানুষ মুখ বুজে জুলুম নির্যাতন সহ্য করে যাচ্ছে দিনের পর দিন।

তিনি বলেন, জাতি হিসেবে এই ঘটনা সবাইকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোন গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনা করা কঠিন। এই ঘটনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এই লজ্জা শুধু ওই পরিবারের নয়, সমগ্র জাতির। শুধু তিনি নির্যাতিত নন বরং নির্যাতিত হয়েছে বাংলাদেশ ও নির্যাতিত হয়েছে মানবাধিকার। তিনি এসময় নির্যাতিতার চিকিৎসার খোঁজ খবর নেন।

অধ্যাপক আশরাফ আলী আকন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোটের অধিকার থেকে আওয়ামী লীগ মানুষকে বঞ্চিত করেছে। তাদের প্রতারিত করেছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেজন্য তারা এখন শত্রুতে পরিণত হয়েছে।

জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের অবস্থান নেওয়া দেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে। আমরা মনে করি, একটা অন্ধকার যুগে প্রবেশ করল।  বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করার তাদের যে নীল নকশা, সেদিকে তারা এগিয়ে গেল।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, জেলা সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমাদ, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা ফিরোজ আলম, আবদুল হান্নান।

সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে রওনা হন ইসলামী আন্দোলন নেতারা।

Advertisement

গণধর্ষণ সুবর্ণচর আওয়ামী লীগ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম