Logo
Logo
×
   

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০৫:৫৩ পিএম

আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা

বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেন চিত্রনায়িকা মৌসুমী। ছবি: যুগান্তর

Advertisement

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনোদন জগতের বিভিন্ন পর্যায়ের একঝাঁক তারকা ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন।

তারকাদের মধ্যে গত দুদিনে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী, চিত্রনায়িকা মৌসুমী, সুজাতা, ফালগুনী হামিদ, সুবর্ণা মুস্তাফা, অঞ্জনা, দিলারা, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, শাহনূর, অপু বিশ্বাস, তারিন জাহান ও জ্যোতিকা জ্যোতি।

এই তারকাদের প্রায় সবাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনীত বিভিন্ন প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের অনেকেই আওয়ামী লীগ ও সরকারের ধারাবাহিকতার পক্ষে ভিডিও পোস্ট করেছিলেন।

মনোনয়নপ্রত্যাশী তারকাদের বিষয়ে বুধবার ওবায়দুল কাদের বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচন সামনে রেখে কাজ করেছেন। তারা সারা দেশে ভালো ভূমিকা রেখেছেন। তাদেরও মূল্যায়ন করতে হবে।

Advertisement

একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ বিনোদন মনোনয়নপত্র সংরক্ষিত নারী আসন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম