Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সমালোচনার জবাবে যা বললেন পাকিস্তানের কণ্ঠশিল্পী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

সমালোচনার জবাবে যা বললেন পাকিস্তানের কণ্ঠশিল্পী

Advertisement

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম তার সুরেলা কণ্ঠ ও ব্যতিক্রমী গানের জন্য বিশেষভাবে পরিচিত। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে 'আদত', 'কুছ ইস তারহা', 'বা খুদা', ও 'দিল দিয়ান গ্যালান'। 

সম্প্রতি আতিফ আসলামের বাবা মারা গেছেন। এর কিছুদিন যাওয়ার পর একটি কনসার্ট করায় সমালোচনার মুখে পড়েন কণ্ঠশিল্পী।

সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার এ সিদ্ধান্তের সমালোচনা করেন। অবশেষে নীরবতা ভেঙে সেই সমালোচনা জবাব দিলেন এ সংগীতশিল্পী। সম্প্রতি কানাডায় এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তুলে ধরেন আতিফ আসলাম।

এ সংগীতশিল্পী বলেন, আমি পুরো পৃথিবীর সঙ্গে সম্পর্কিত হতে পারি না। আমার শিল্পকে পছন্দ করুন, আমার গানকে ঘৃণা করুন; কিন্তু আমি নিজেকে ব্যাখ্যা করব— এমনটি আশা করবেন না।

আতিফ আসলাম বলেন, যখন মানুষ আমার সম্পর্কে কথা বলে, তখন আমি একজন বিদ্রোহী হয়ে উঠি। সম্প্রতি আমার বাবার মৃত্যুর পর পারফর্ম করার জন্য তারা আমার সমালোচনা করে বলছিল—ওহ! তার সঙ্গে এটা ঘটেছে, তার সঙ্গে ওটা হয়েছে; তবু সে পরের দিন পারফর্ম করছে।

তিনি বলেন, আমি বুঝতে পারি যে, তারা তাদের চ্যানেলে খারাপ কিছু ঘটার জন্য নানা কথা লিখছে। আমার কনসার্টে যাওয়া উচিত কিনা, সেটি কাউকে বলা বা ব্যাখ্যা করা আমার কাজ নয় বলে জানান এ সংগীতশিল্পী। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম