Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দিয়েও সাফল্য পাননি সঞ্জয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

ঐশ্বরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দিয়েও সাফল্য পাননি সঞ্জয়

Advertisement

অভিনেতা সঞ্জয় দত্ত বলিউডে চার দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। তার ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিলেও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে কাজ করে তেমন সাফল্য পাননি তিনি। বরং তাদের একসঙ্গে করা সিনেমা বক্স অফিসে একেবারেই মুখ থুবড়ে পড়ে।

এর আগে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘শব্দ’ সিনেমা প্রথমবার ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেন এ তারকা জুটি। লীনা যাদব পরিচালিত সেই সিনেমায় বড় তারকাদের উপস্থিতি থাকলেও দর্শক গল্পটিকে একেবারেই গ্রহণ করেনি। বরং ১০ কোটি রুপি বাজেটে নির্মিত সেই সিনেমাটি বক্স অফিসে সুপার ফ্লপ। অর্ধেক টাকাও উঠে আসেনি।

এ ছাড়া ২০০২ সালে সঞ্জয়-ঐশ্বরিয়া অভিনয় করেছিলেন ‘হাম কিসি সে কাম নেহি’ সিনেমায়। সেখানে তাদের সঙ্গে ছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও অজয় দেবগন। যদিও এ সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা করে, তবে ঐশ্বরিয়ার সঙ্গে সঞ্জয়ের জুটির বিশেষ প্রভাব দেখা যায়নি। অসংখ্য হিট সিনেমা সঞ্জয় দত্ত উপহার দিলেও ঐশ্বরিয়ার সঙ্গে করা সিনেমাগুলো রয়েছে ব্যর্থতার তালিকাতে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম