Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রোমান্টিক ফিকশনে সুনেরাহ-নাঈম জুটি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

রোমান্টিক ফিকশনে সুনেরাহ-নাঈম জুটি

Advertisement

‘খুব কাছেরই কেউ’ মূলত এক তরুণ-তরুণীর গল্প, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে এগোয়। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু মুহূর্ত নিয়েই এগিয়েছে কাহিনি।

সংগীত পরিচালক আরাফাত মোহসীন নিধি পরিচালিত এই রোমান্টিক ফিকশনে জুটি হয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও এফএস নাঈম।

গল্পে দেখা যাবে, সম্পর্ক যেভাবেই শুরু হোক না কেন, তার ভেতর দিয়েই আসল ভালোবাসা খুঁজে পাওয়া যায়। এতে এফএস নাঈম অভিনয় করেছেন রাকিন চরিত্রে এবং জেরিন চরিত্রে সুনেরাহ বিনতে কামাল। সুনেরাহ বলেন, ‘চরিত্রটি আমার সঙ্গে মিলে যায়। গল্পটা আমার খুব কাছের।’ 

এফএস নাঈমের মতে, তরুণ-তরুণীর সংলাপ ও মুহূর্তগুলো দর্শকদের ছুঁয়ে যাবে।

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর একটি দেশীয় ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাবে ‘খুব কাছেরই কেউ’। সুনেরাহ-নাঈম ছাড়াও এতে আরো অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক প্রমুখ।

Advertisement

গান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম