Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ইতালিতে হেনস্তার শিকার, বাকরুদ্ধ হয়ে পড়েন সোহা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

ইতালিতে হেনস্তার শিকার, বাকরুদ্ধ হয়ে পড়েন সোহা

সোহা আলি খান। ফাইল ছবি

Advertisement

ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে পতৌদি কন্যার সঙ্গে। 

অভিনেত্রী জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিল, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। 

সম্প্রতি একটি পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন সোহা। এতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনো তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানান, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল। 

তিনি বলেন, এটা ইতালিতে ঘটেছিল। এটি প্রায়ই ঘটে। আর সেটি ঘটেছিল প্রকাশ্যে। এ ঘটনায় একরকম বাকরুদ্ধও হয়ে পড়েছিলাম।  

অভিনেত্রী বলেন, ‘আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’ 

সোহা বলেন, আমার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে। যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন। 

অভিনেত্রী বলেন, আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম