Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১৫ বছরে এমি জয় করা কে এই ওয়েন কুপার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম

১৫ বছরে এমি জয় করা কে এই ওয়েন কুপার

ওয়েন কুপার। ছবি: সংগৃহীত

Advertisement

লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনের পিকক থিয়েটারে জমকালো আয়োজনে ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এবার টেলিভিশন অভিনয়শিল্পীদের মর্যাদাকর এই আয়োজনে মাত্র ১৫ বছর বয়সে এমি জয় করে তাক লাগিয়ে দিয়েছেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। নেটফ্লিক্সের মিনি সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অভিনয়ের জন্য সবচেয়ে কনিষ্ঠ অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্মগ্রহণ করা এই অভিনেতার বয়স যখন মাত্র ১৪, তখনই ব্রিটিশ ড্রামা সিরিজটির চারটি পর্বের দৃশ্যধারণ করা হয়েছিল।

এমির মঞ্চে দাঁড়িয়ে ওয়েন কুপার বলেন, ‘এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমার পরিবার, বাড়ির মানুষদের জন্যও অনেক বড় অর্থ বহন করে। তাই, হ্যাঁ, এটি আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়।’

এই কিশোর অভিনেতা জানান, যখন তিনি নাটক শেখা শুরু করেছিলেন, তখন তিনি কল্পনাও করেননি যে যুক্তরাষ্ট্রে অভিনয় করবেন। তিনি বলেন, ‘এখানে আসা তো দূরের কথা! আমি তিন বছর আগে কিছুই ছিলাম না, এখন এখানে এসেছি।’

অ্যাডোলেসেন্স সিরিজটির গল্পে দেখা যায়, এক কিশোরীকে ছুরিকাঘাতের পর তার স্কুলের ১৩ বছর বয়সী এক ছেলেকে গ্রেফতার করা হয়। চলচ্চিত্র সমালোচকরা কাছে সিরিজটির প্রশংসা করছে, কারণ এতে দেখানো হয় সামাজিক মাধ্যম কীভাবে কিশোর ছেলেদের মাঝে নারী বিদ্বেষের সৃষ্টি করে।

অ্যাডোলেসেন্স’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অভিনেতা স্টিফেন গ্রাহাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম