Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম

অস্কারজয়ী অভিনেতা-নির্মাতা রবার্ট রেডফোর্ড আর নেই

Advertisement

অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজের অবস্থান পোক্ত করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে নাটকটি চলচ্চিত্রে রূপ নিলে আরও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। সত্তরের দশকে হলিউডের শীর্ষ নায়কদের কাতারে জায়গা করে নেন। ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্টিং তাকে এনে দিয়েছিল সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন।

পরিচালক হিসেবেও তিনি সমান কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ১৯৮০ সালে ওর্ডিনারি পিপল পরিচালনার জন্য জেতেন সেরা পরিচালকের অস্কার। একই সঙ্গে ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনা করে আবারও মনোনয়ন পান।

১৯৮৫ সালে আউট অব আফ্রিকা ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি সাতটি বিভাগে অস্কার জয় করে, যার মধ্যে সেরা চলচ্চিত্রও ছিল। পরবর্তীতে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এ অভিনয়ের পর তিনি অবসরের ঘোষণা দেন।

শুধু অভিনয় বা পরিচালনাতেই নয়, স্বাধীন চলচ্চিত্রের পৃষ্ঠপোষক হিসেবেও রেডফোর্ড সমাদৃত ছিলেন। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স চলচ্চিত্র উৎসব। মূলধারার বাইরে থাকা নির্মাতাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল তাঁর লক্ষ্য। ২০১৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মূলধারার সিনেমাই তখন সবকিছু নিয়ন্ত্রণ করত। কিন্তু বাইরে আরও অনেক গল্প ছিল। আমি ভেবেছিলাম, তাদের একটা সুযোগ দিতে পারলে ভালো হবে। এখন ফিরে তাকালে এটিকে নিজের বড় অর্জন মনে করি।”

দীর্ঘ ক্যারিয়ারে তিনি সম্মান পেয়েছেন অসংখ্য পুরস্কারে। ২০০২ সালে পান সম্মানসূচক অস্কার। এ ছাড়া তার ঝুলিতে রয়েছে তিনটি গোল্ডেন গ্লোব, একটি বাফটা এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার।

Advertisement

হলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম