Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৯ এএম

অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

Advertisement

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস। 

১৯৬৩ সালে নাটক বেয়ারফট ইন দ্য পার্ক–এ অভিনয়ের মাধ্যমে রেডফোর্ড আলোচনায় আসেন, যা পরবর্তীতে ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ সালে দ্য স্টিং ছবিতে অভিনয়ের জন্য পান অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৮০ সালে তার পরিচালিত ওর্ডিনারি পিপল সিনেমাটি সেরা পরিচালক হিসেবে তাকে এনে দেয় অস্কার। একইসঙ্গে ছবিটি সে বছরের সেরা চলচ্চিত্রের পুরস্কারও জেতে। পরবর্তীতে ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনার জন্যও তিনি অস্কার মনোনয়ন পান।

অভিনেতা হিসেবে তার স্মরণীয় কাজের মধ্যে অন্যতম আউট অব আফ্রিকা (১৯৮৫)। সাতটি বিভাগে অস্কারজয়ী এ ছবিতে রেডফোর্ডের অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। দীর্ঘ ক্যারিয়ারের শেষে তিনি ২০১৮ সালে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এর মাধ্যমে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন।

শুধু অভিনেতা ও পরিচালক নয়, স্বাধীন সিনেমার অন্যতম পৃষ্ঠপোষক হিসেবেও রেডফোর্ড বিশ্বজুড়ে পরিচিত। তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব সানড্যান্স চলচ্চিত্র উৎসব। মূলধারার বাইরে থাকা গল্পগুলোকে জায়গা করে দিতে এই আয়োজনের জন্ম হয়েছিল।

রেডফোর্ডের ক্যারিয়ারজুড়ে অর্জনের তালিকাও সমৃদ্ধ। ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনটি গোল্ডেন গ্লোব, একটি বাফটা এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন তিনি।

Advertisement

হলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম