Logo
Logo
×

Advertisement

বিনোদন

হাসপাতাল থেকে ফিরতেই ভিকিকে নিয়ে যা করলেন অঙ্কিতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম

হাসপাতাল থেকে ফিরতেই ভিকিকে নিয়ে যা করলেন অঙ্কিতা

Advertisement

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। কারণ তার স্বামী ভিকি জৈন প্রাণে বেঁচে গেছেন। তার হাতে ৪৫টি সেলাই পড়ে। তারপরেই বিচিত্র কাণ্ড ঘটালেন অভিনেত্রী। সদ্য বাড়ি ফিরেছেন অসুস্থ স্বামী। আর্ম স্লিংয়ে হাত ঝোলানো তার। বাড়ির দরজায় পা রাখতেই অভিনেত্রী স্ত্রী বিশেষ নিয়ম পালন করে ভিকির ওপর থেকে ‘খারাপ নজর’ কাটালেন! সেই সময় ভিকির সামনে ধরে মন্ত্র পড়ে নিয়ম পালন করলেন ‘পবিত্র রিশ্তা’খ্যাত অভিনেত্রী। 

অঙ্কিতা বলেন, আমার স্বামীর ওপরে খারাপ নজর পড়ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটল। কোনোমতে প্রাণে বেঁচে গেছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই এ বার্তা দেওয়ায় প্রশ্নও উঠেছে— অঙ্কিতা কি তাহলে ‘কালা জাদু’তে বিশ্বাসী? 

আচার-অনুষ্ঠান পালনের পর অভিনেত্রী তার ভ্লগে স্বামীর কাছে সরাসরি জানতে চেয়েছেন— এখন কেমন আছেন ভিকি? জবাবে ‘বিগ বস’খ্যাত ব্যবসায়ী প্রতিযোগীর দাবি— অনেক বড় ধকল গেল, সামলে উঠতে সময় লাগবে।

সম্প্রতি আচমকাই কাচ ভেঙে পড়ে গুরুতর আহত হন ভিকি জৈন। তার ডান হাতে গভীর ক্ষত তৈরি হয়েছে। যার জেরে অস্ত্রোপচার করতে হয়। ৪৫টি সেলাই পড়ে। অঙ্কিতা অবশ্য স্বামীকে আশ্বস্ত করে বার্তা দিয়েছেন, যতই ঝড় উঠুক, তিনি ভিকির পাশে থাকবেন। কাঁধে কাঁধ মিলিয়ে সব সামলে নেবেন।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমনি

গ্রেফতারি পরোয়ানা জারির পরদিনই আদালতে পরীমনি

গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি

গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি

যে কারণে দ্বিতীয় বিচ্ছেদের পথে গায়িকা

যে কারণে দ্বিতীয় বিচ্ছেদের পথে গায়িকা

৪র্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, কী থাকছে এবারের গল্পে?

৪র্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, কী থাকছে এবারের গল্পে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম