Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবেক স্বামী প্রেমিকা পেলেন, পিছিয়ে নেই এশাও

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পিএম

সাবেক স্বামী প্রেমিকা পেলেন, পিছিয়ে নেই এশাও

Advertisement

১২ বছরের দাম্পত্যে গত বছর ইতি টানেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এশা দেওল ও ভরত তখতানি। এক যুগের সংসার জীবনে তারা ভালো নেই— এমন কোনো ইঙ্গিত এর আগে প্রকাশ্যে আসেনি। কিন্তু হঠাৎ করেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

তবে অতীত ভুলে আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এশার সাবেক স্বামী ভরত তখতানি। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটি আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এবার নাকি সাবেক স্বামীর দেখানো পথেই হাঁটবেন এশা?

অভিনেত্রীর স্বামী নাকি ২০১৮ সাল থেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফল বিচ্ছেদ। এশার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ভরত প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করে দেন। সম্প্রতি ভরত সেই সম্পর্কে সিলমোহর দিলেন। ভরতের প্রেমিকা, মেঘনা লখানি বেঙ্গালুরুর বাসিন্দা। ইউরোপে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে ভরত লিখেছেন—আমার পরিবারে তোমাকে স্বাগত, ইটস অফিসিয়াল।

অনেকেই ভেবেছিলেন মনের দরজায় হয়তো খিল দেবেন এশা। যদিও তিনি হয়তো সে পথে হাঁটবেন না। প্রেমে পড়ার মতো ভালো কোনো অনুভূতি যে হয় না, সে কথাই সাফ জানিয়ে দিলেন অভিনেত্রী। 

বিবাহবিচ্ছেদের পর পরই এশা দেওল এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি সবসময় ভালোবাসায় আস্থা রেখেছি। ভালোবাসার মতো ভালো অনুভূতি এই পৃথিবীতে আর নেই। তাই মানুষের প্রেমে পড়া উচিত। 

যদিও হেমা মালিনীকন্যা একটা বিষয় পরিষ্কার করেছেন, এ মুহূর্তে তিনি কারও প্রেমে পড়েননি। মনের মানুষ কেউ নেই এখন। বরং দুই মেয়েকে মানুষ করতেই ব্যস্ত তিনি। যদিও সন্তানের অভিভাবকত্বের বিষয়ে সাবেক স্বামী ভরতও পাশে রয়েছেন এশার।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম