Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনন্যা-সুহানার বন্ধুত্বে ফাটল!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩২ পিএম

অনন্যা-সুহানার বন্ধুত্বে ফাটল!

সুহানা খান ও অনন্যা পান্ডে। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের ‘থ্রি মাস্কেটিয়ার্স’। সেই শৈশব থেকে গভীর বন্ধুত্ব বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে, সুহানা খান ও শানায়া কাপুরের। একসঙ্গে বহুবার বিদেশে ছুটি কাটাতেও গেছেন তারা। সেই ছোটবেলার বন্ধুত্বেই এবার নাকি ছেদ পড়েছে? এ নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে তোলপাড়। 

সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অব বলিউড’-এর বিশেষ প্রদর্শনীতে এসেছিলেন অনন্যা পান্ডে। সেখানে কিছু বোঝা না গেলেও অভিনেত্রীর সামাজিক মাধ্যমের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী অনন্যা পান্ডে। সেখানে দেখা যাচ্ছে— একটি ভাঙা হৃদয়ের ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবির ক্যাপশনে অভিনেত্রী  লিখেছেন— প্রেম ভাঙলেও এত কষ্ট হয় না, যতটা খারাপ লাগে বন্ধুত্ব ভাঙলে।

অনন্যার এ পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ লেখা ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মাঝে জল্পনা তুঙ্গে। তবে কি সুহানা খান ও শানায়ার সঙ্গে ফাটল ধরেছে? নব্যা নভেলির সঙ্গেও খুব ভালো বন্ধুত্ব অনন্যার। সেই সম্পর্কে কি ভাটা পড়ল? নায়িকার ছবি উসকে দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম