Logo
Logo
×

Advertisement

বিনোদন

আঘাত পেয়েছেন সালমান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

আঘাত পেয়েছেন সালমান খান

সালমান খান। ফাইল ছবি

Advertisement

‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউডের ভাইজান খ্যাত সালমান খান। মাস দেড়েক ধরে ভারতের লাদাখ অঞ্চলে চলছিল এ সিনেমার শুটিং। এ সময়েই নায়কের হতাহতের খবর পাওয়া গেছে। 

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সিনেমায় একটি ফাইটিং সিনের শুটিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সালমান খান। বেশ খানিক চোট পেয়েছেন তিনি। আঘাত পেলেও সেই শুটিং শেষ করা হয়েছে বলে জানা গেছে। 

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডার মধ্যে চলে এই সিনেমার শুটিং। প্রায় ৪৫ দিন ধরে শুটিংয়ের পরিকল্পনা থাকলেও সালমানের শুটিং ছিল ১৫ দিনের। এ সময় বেশ কয়েকটি লড়াই এবং আবেগঘন দৃশ্যের শুটিং হয়েছে।  

জানা গেছে, লাদাখের ওই এলাকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে এবং অক্সিজেনের ঘাটতিও ছিল। এমন পরিবেশে শুটিং করতে গিয়েই আহত হন সালমান। তবে কিছুদিনের জন্য বিরতি নেবেন তিনি। আর এ কারণে পিছিয়ে গেছে ছবির শুটিংও। সম্পূর্ণ সুস্থ হয়েই মুম্বাইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং শুরু করবেন বলেই শোনা যাচ্ছে। 

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের আগস্টে মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে প্রকাশ হওয়া ছবির ঝলকে রক্তাক্ত ও লড়াকু লুকে সালমানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা।

Advertisement

সালমান খান

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম