Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ধরা দিল বেবিবাম্প, কবে মা হচ্ছেন ক্যাটরিনা?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

ধরা দিল বেবিবাম্প, কবে মা হচ্ছেন ক্যাটরিনা?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। বেশ কয়েক মাস ধরেই এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে চলছে। সম্প্রতি তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ প্রথম সন্তান আসতে পারে ‘ভিক্যাট’-এর ঘরে। যদিও এ প্রসঙ্গে বরাবরের মতো এখনো মুখে কুলুপ এঁটে আছেন এ তারকা দম্পতি।

বিয়ের কয়েক মাস পর থেকেই ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যায়। যদিও সেই গুঞ্জন প্রত্যেকবার একটা সময়ের পর থেমে গেছে। দিন দুই আগে ঘনিষ্ঠ সূত্রে প্রথম সেই গুঞ্জনে সিলমোহর পড়ে। এবার ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা অবস্থার ছবিও প্রকাশ্যে আসে। সপ্তাহান্তে অভিনেত্রীর আরও কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

চেরিরঙা পোশাকে স্ফীতোদর ঢাকা। অভিনেত্রীর অবয়ব যদিও আবছা, তাতেও অনুরাগীদের বুঝতে সমস্যা হয়নি— ক্যামেরার মুখোমুখি দেখা গেছে ক্যাটরিনাকেই। চোখমুখে তৃপ্তির ছাপ। অভিনেত্রী মাতৃত্বকালীন শুটিংয়ে ব্যস্ত। সারা শরীর থেকে জৌলুস যেন উপচে পড়ছে। যদিও এ বিষয়ে এখনো ক্যাটরিনা কিংবা ভিকির তরফে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

অভিনেত্রীর অনুরাগীরা অবশ্য তাতে দমার পাত্র নন। সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়তেই মন্তব্যের বাক্সে বাঁধভাঙা উচ্ছ্বাস। এক নেটিজেন লিখেছেন— তিনি আর অপেক্ষা করতে পারছেন না। আরেক নেটিজেন লিখেছেন— ক্যাটরিনার মা হওয়ার খবরে তিনি ছেলেমানুষের মতো খুশি। অন্য আরেক নেটিজেন লিখেছেন— তিনি ভেবেছিলেন, এটি বোধহয় কোনো ছবির শুটিং। পরে খুঁটিয়ে দেখে বুঝতে পারেন ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন। 

Advertisement

ক্যাটরিনা কাইফ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম