Logo
Logo
×

Advertisement

বিনোদন

দেব আরও ৩০ বছর রাজত্ব করুক: প্রসেনজিৎ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম

দেব আরও ৩০ বছর রাজত্ব করুক: প্রসেনজিৎ

দেব অধিকারী ও প্রসেনজিৎ চ্যাটার্জী। ছবি: সংগৃহীত

Advertisement

এবারের দুর্গাপূজায় টালিউডে চারটি সিনেমা মুক্তি পেতে চলেছে। এর মধ্যে  অভিনেতা দেবের ‘রঘু ডাকাত’ একটি। সেই উপলক্ষে গতকাল শনিবার হয়ে গেল ট্রেলার মুক্তির অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই প্রথমবারের মতো দর্শকদের টিকিট কেটে ট্রেলার দেখার সিস্টেম তৈরি করেন অভিনেতা। দেবের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একই সঙ্গে তার সিনেমা ‘দেবী চৌধুরানী’ও পূজায় মুক্তি পেতে চলেছে। 

শুধু উপস্থিতই ছিলেন না, তিনি দেবকে ‘ছোটভাই’ হিসেবে উল্লেখ করে তার ভূয়সী প্রশংসাও করেন। প্রসেনজিৎ বলেন, আমি আজ এখানে এসেছি দুজন মানুষের জন্য। একজন আমার ছোটভাই দেব। তার সিনেমা আগামী ৩০ বছরও যেন দর্শকদের একইভাবে আনন্দ দিতে পারে। দেব আরও ৩০ বছর রাজত্ব করুক।

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘রঘু ডাকাত' শুধু দেবের সিনেমা নয়, এটা আমাদের সবার সিনেমা। আমরা এখানে বাংলা সিনেমার উৎসব করতে এসেছি। ব্যক্তিগতভাবে আমার পথচলার ৪২ বছর।

বাংলা সিনেমার প্রতি প্রসেনজিতের ভালোবাসা ও সমর্থন নতুন কোনো ঘটনা নয়। তিনি বলেন, পূজাতে চারটি বাংলা সিনেমা আসছে। আপনারা সবকটি সিনেমাই দেখবেন। বাংলা সিনেমা যেন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। 

Advertisement

দেব

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম