Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনেত্রী শেফালির মৃত্যু নিয়ে যে অসত্য সামনে আনলেন স্বামী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

অভিনেত্রী শেফালির মৃত্যু নিয়ে যে অসত্য সামনে আনলেন স্বামী

অভিনেত্রী শেফালি ও তার স্বামী পরাগ। সংগৃহীত ছবি

Advertisement

এ বছর জুনে মারা যান বলিউডের ‘কাটা লাগা’ গার্ল খ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালা। তার মৃত্যুর কারণ হিসেবে বার্ধক্যরোধী ওষুধ খাওয়ার অভ্যাসকে দায়ী করে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। সম্প্রতি সে কারণকে অসত্য বলে দাবি করেছেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী।

খবরে বলা হয়, খালি পেটে বার্ধক্যরোধী ওষুধ খাওয়ার কারণেই নাকি তার মৃত্যু হয়েছে। এবার এই ধারণা নিয়ে মুখ খুললেন, দিলেন কড়া জবাব।

সম্প্রতি এক পডকাস্টে পরাগ বলেন, ‘এটা আংশিক তথ্য। জিজ্ঞাসা করতে চাই, কোন অ্যান্টিএজিং ওষুধ? শেফালি প্রতিদিন মাল্টিভিটামিন খেতে পারত না কারণ ও ভুলে যেত। তাই ও মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে সেগুলো গ্রহণ করত। এর মধ্যে রয়েছে মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং লুটাথিয়ন যা সেরা অ্যান্টিঅক্সিডেন্ট।’

তার মৃত্যুর কারণ হিসেবে এটাও বলা হয়েছিল, শেফালি সারাদিন না খেয়ে থাকতেন। এ প্রসঙ্গে পরাগ বলেন, ‘শেফালি উপোস রেখেছিল, কিন্তু পূজার পর ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল। পরেও খেয়েছিল। এমনটা নয় যে ও সারাদিন খায়নি।’

মানুষকে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করে অভিনেত্রী শেফালির স্বামী বলেন, ‘আমি জানি না এই উপবাসের গল্পটা কোথা থেকে এসেছে। অনেকে শুধু এটাকে এভাবে ছড়িয়ে দেয়। আমি সকলকে অনুরোধ করব যে কিছু বলার আগে সত্যটা খুঁজে বের করুন।’

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন শেফালি। তাদের দুজনের ছোট্ট সংসারে শেফালি স্বপ্ন দেখেছিলেন মা হওয়ার। কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম